News update
  • Bangladesh Gets Three More Years to Prepare for LDC Graduation     |     
  • Dhaka ranks 5th among cities with worst air quality this morning     |     
  • Netanyahu’s Bloc Loses Majority as Party Claims Vote Stolen     |     
  • 3-Day Tourism Fair Begins; Theme 'AI Powered Tourism, Sustainable Destination'     |     
  • Roopor NPP Unit One Gets Approval to Transmit Limited Power to Nat'l Grid      |     

ইনানীতে নলকূপের গ্যাসে আগুন, ঘটনাস্থলের আশপাশে ১৪৪ ধারা জারি

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2026-10-30, 11:45am

kksbaajaar-9732c461ab8850907082cf6996205ddb1793339119.jpg




কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের স্থান থেকে বের হওয়া গ্যাসে চতুর্থ দিনের মতো আগুন জ্বলছে। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ইনানীর ছোটখালের পাশে মো. আব্দুল্লার বাড়িতে নলকূপ খুঁড়তে গিয়ে আগুনের সূত্রপাত হয়।


চার দিন পেরিয়ে আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালেও আগুন নেভেনি। এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থল ও আশপাশের ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আকতার ১৪৪ ধারা জারি করেন।  


সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। ১৪৪ ধারা জারির মাধ্যমে ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল ও জমায়েত নিয়ন্ত্রণ করা হচ্ছে।


প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত ২০০ মিটার এলাকায় জনসাধারণের চলাচল এবং অবস্থান করা যাবে না। উক্ত এলাকাকে কাঁটাতার দিয়ে সংরক্ষিত করার সিদ্ধান্তও নিয়েছে প্রশাসন।


বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানায় ভূগর্ভস্থ গ্যাসের আঁধার থেকে উচ্চচাপে গ্যাস বের হয়ে আসছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে গ্যাসের প্রকৃতি ও উৎস নিশ্চিত হতে নমুনা বিশ্লেষণ প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে গ্যাসের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে আশেপাশের মাটির প্রকৃতি সহ কিছু নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে তারা। পরিস্থিতি পর্যবেক্ষণে সাত দিন সময় নেওয়ার কথা জানিয়েছে বাপেক্সের বিশেষজ্ঞ দল।