
The sea is rough because mof a well-marked low over the Bay of Bengal
পটুয়াখালী: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উড়িষ্যা এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর।
পটুয়াখালীর কলাপাড়ায় মঙ্গলবার ভোর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ।
এদিকে নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। সুস্পষ্ট লঘুচাপটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এছাড়া পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিন/দক্ষিন পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ থেকে কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব নদী বন্দর সমূহকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। - গোফরান পলাশ