News update
  • Biman suspends Tuesday’s Dhaka-Dammam flight     |     
  • First Phase of Union Parishad Polls Set for January 21     |     
  • PM Seeks Canadian Support for Energy, Agriculture, Climate Finance     |     
  • Saudi-led coalition intercepts drone, Houthi ballistic missile     |     
  • Houthi Attack in Riyadh Puts Bangladeshis at Risk     |     

মেঘের দেশে তটিনী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-10-12, 11:30am

new_project_0-3b14fadf1c67d1fff8ce039642a5bf671791783008.jpg




ছোটপর্দার জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেত্রী তানজিম সাইরা তটিনী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের নতুন নতুন লুকের ছবি শেয়ার করে ভক্তদের নজর কাড়েন। এবার ফেসবুকে প্রকাশিত তাঁর কিছু নতুন ছবি সামাজিক মাধ্যমে মুহূর্তেই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

খোলা আকাশের নিচে নীল-সাদা পোশাকে তটিনীর প্রাণোচ্ছ্বল ও হাস্যোজ্জ্বল উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনি তাঁর দেওয়া কাব্যিক ক্যাপশনটিও অনুরাগী ও অনুসারীদের মন জয় করে নিয়েছে। ছবিগুলোর সাথে তটিনী ক্যাপশনে লিখেছেন-‘আকাশ ছোঁয়ার ইচ্ছে নেই, মেঘের মতো উড়তে পারলেই হলো!’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি মেঘ ও নীল হৃদয়ের ইমোজি। তাঁর এই সরল অথচ গভীর ভাবনার প্রকাশ সামাজিক মাধ্যমে ভক্তদের হৃদয়ে নাড়া দিয়েছে।

কমেন্ট বক্সে অনুরাগীরা তাঁর রূপ ও ফ্যাশন সেন্সের প্রশংসার পাশাপাশি এই কাব্যিক ভাবনারও প্রশংসা করছেন। কেউ লিখেছেন "অসাধারণ ও সতেজ লুক", আবার কেউ তটিনীর কাব্যিক লাইনের সঙ্গে সুর মিলিয়ে নিজেদের ভালোবাসার কথা ব্যক্ত করেছেন।

সামাজিক মাধ্যমের সক্রিয়তার পাশাপাশি মূল কাজের জগতেও বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর আবারও নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন তিনি। ২০২১ সালে ‘হাউজ নং ৯৬’ নাটকে অভিনয়ের পর দীর্ঘদিন তাঁকে কোনো ধারাবাহিক নাটকে দেখা যায়নি। এবার তিনি ফিরলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ। গত ৭ অক্টোবর ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে ধারাবাহিকটির প্রথম পর্ব প্রচারিত হয়। এতে ‘নূরজাহান’ চরিত্রটির মধ্য দিয়ে প্রথম দুই পর্বেই দর্শকদের মনোযোগ কাড়তে সমর্থ হয়েছেন তিনি।  

ধারাবাহিক নাটকের পাশাপাশি একক নাটকেও সমান তালে ব্যস্ত সময় পার করছেন তটিনী। সম্প্রতি ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তাঁর নতুন একক নাটক ‘ছুঁয়ে দিলাম তোমায়’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান, যেখানে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। বর্তমান সময়ে ছোটপর্দার অন্যতম ব্যস্ত ও চাহিদাসম্পন্ন এই অভিনয়শিল্পী তাঁর সতেজ অভিনয়শৈলী ও নিয়মিত কাজের মাধ্যমে প্রতিনিয়ত সমৃদ্ধ করছেন নিজের পরিচিতি ও ভক্তের পরিধি।