News update
  • PM Tarique Rahman Pledges Inclusive Dev in Dialogue with Persons with Disabilities     |     
  • PM Inspects 13 Dhaka Sites, Sets Deadlines for Cleanliness     |     
  • Efforts to build a clean Bangladesh must start now, PM tells students     |     
  • Five killed as fire breaks out in Cox’s Bazar resort     |     
  • PM visits hospitals and edu institutions to assess dengue situation     |     

‘মৌসুমী কেন ওমর সানিকে চাবুক মারতেন...’

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-07-18, 10:16am

img_20260718_101549-932c83bd1a67defacdac4c65ce6ad94e1784348172.jpg




ঢালিউড অভিনেতা ওমর সানির একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে তার মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই ফেসবুকে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। কেউ সমালোচনা করছেন, কেউ আবার ব্যঙ্গ-বিদ্রূপ করে পোস্ট ও মন্তব্য করছেন।

এ আলোচনায় যোগ দিয়েছেন উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ও। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ওমর সানি ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানিকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।’

জয়ের পোস্ট দেওয়ার পর সেটি ঘিরে শুরু হয় মন্তব্যের ঝড়। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে প্রতিক্রিয়া ও মন্তব্য জমা হতে থাকে। অনেকেই ওমর সানির বক্তব্যের সমালোচনা করে নিজেদের মতামত প্রকাশ করেন।

বেলী খন্দকার নামের এক নেটিজেন মন্তব্য করেন, ‘চাবুকের খেয়ে এতদিন মাথা ঠিক ছিল, এখন আর ঠিক নাই। তাই নতুন করে আবার মারতে হবে।’ শামীমা ইসলাম লিখেছেন, ‘চাবুক মারা অনেক দিন হয় না, তাই উল্টাপাল্টা বলা শুরু করছে।’ তার মন্তব্যেও অনেক নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন।

শুধু এই দুই মন্তব্যই নয়, জয়ের পোস্টে বহু নেটিজেন ওমর সানির বক্তব্য নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। কেউ পুরোনো বাংলা সিনেমায় মৌসুমী ও ওমর সানির বিভিন্ন দৃশ্যের ছবি শেয়ার করছেন, আবার কেউ সেই দৃশ্যের সঙ্গে বর্তমান বিতর্কের মিল খুঁজে রসিকতা করছেন।

এদিকে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে জায়গা নিশ্চিত করার পর শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি রসাত্মক পোস্ট করে নতুন করে আলোচনায় আসেন। তিনি চিত্রনায়ক ওমর সানীকে ট্যাগ করে লেখেন, আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না। একদম অরিজিনাল।