News update
  • Middle East Conflict Hits Bangladesh Labour Market     |     
  • Millions face growing hunger as Iran conflict fuels food crisis: UN     |     
  • Bus plunges into Padma from pontoon at Daulatdia     |     
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     

শাকিব-বুবলীর মেয়ের নাম শারলিন খান

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-06-06, 12:11pm

ewrewrteter-6d2ee01925ef6fc43cef0c0f3c8023321780726310.jpg




অবশেষে সুখবর দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী জানান কন্যা সন্তানের মা হয়েছেন। আবেগঘন পোস্টের পর নায়িকাকে শুভেচ্ছার বন্যায় ভাসাচ্ছেন ভক্তরা।

শুক্রবার (৫ জুন) বিকেলে আনন্দঘন খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নায়িকা। জানান, তার ও শাকিব খানের সংসারে একটি কন্যা সন্তান এসেছে। ১১ মে জন্ম নেয়া কন্যা সন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান।

ফেসবুক পোস্টে একটি গোলাপি-পিচ আভার ফটোকার্ডে কন্যা সন্তানের সুখবর দেন বুবলী। ক্যাপশনে লেখেন,আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি। 

শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেন। এরপর ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের হাসপাতালে জন্মগ্রহণ করে শাকিব ও বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীর। প্রথম সন্তানের ৬ বছর পর দ্বিতীয় অতিথি এলো এ তারকা দম্পতির সংসারে।