News update
  • Sri Lanka urges Pakistan to reconsider India match     |     
  • Centre of World Cup storm Mustafizur lands PSL deal with Lahore     |     
  • BNP and Jamaat election camps vandalized in Gazipur     |     
  • Dhaka requests UN rights office investigation into Hadi murder     |     
  • Bangladesh establishes formal diplomatic ties with Grenada     |     

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-02-06, 3:58pm

c7020004cd158d0f5440299756aaa315883d93d045809d1d-6b6a459b37c31be1b77c5c45f0546e001770371903.jpg




পাকিস্তানের ইসলামাবাদে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবারের (৬ ফেব্রুয়ারি) এ বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, ইসলামাবাদের শেহজাদ টাউন এলাকায় অবস্থিত তেরলাই ইমামবার্গায় বিস্ফোরণটি ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। ঘটনাস্থলের এক ভিডিওতে গুরুতর আহত অনেককে দেখা গেলেও, হতাহতের কোনো খবর এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। যদিও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে দাবি করেছে, এটি ‘আত্মঘাতী বোমা হামলা’ ছিল এবং এতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে।

ইসলামাবাদের পলিক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) এবং সিডিএ হাসপাতালে এরইমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

পিআইএমএস-এর নির্বাহী পরিচালকের (ইডি) নির্দেশে হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে দ্য ডনকে নিশ্চিত করেছেন একজন মুখপাত্র।  

সংশ্লিষ্ট মুখপাত্র আরও বলেন, প্রধান জরুরি বিভাগ, অর্থোপেডিক বিভাগ, বার্ন সেন্টার এবং নিউরোলজি বিভাগগুলো সক্রিয় করা হয়েছে। আহতদের পিআইএমএস অ্যান্ড পলিক্লিনিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। 

২০২৫ সালের ১১ নভেম্বর ইসলামাবাদের জি-১১ এলাকায় একটি জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণের তিন মাসেরও কম সময়ের মধ্যে আজকের ঘটনাটি ঘটল। ওই বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হন। সূত্র: দ্য ডন