News update
  • India’s young return to streets as anger against EC and Modi grows     |     
  • Dhaka’s air quality 4th worst in the world this morning     |     
  • Delhi on High Alert Ahead of CJP Protest With 20,000 Personnel     |     
  • 7.7-Magnitude Earthquake Strikes Panama, Damages Buildings     |     
  • Global food prices rise amid weather strain, trade disruptions     |     

দিল্লিতে ২০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, বন্ধ মেট্রো-ইন্টারনেট

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-10-10, 10:06am

new_project_-_2026-10-10t094447-3bc9739e35c9ce491cbca793b77b8d791791605176.jpg




ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী নয়াদিল্লির যন্তরমন্তরে বড় ধরনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ‘ককরোজ জনতা পার্টি’ (সিজেপি)। এই বিক্ষোভ মোকাবিলায় পুরো দিল্লিজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ২০ হাজারের অধিক সদস্য মোতায়েন করা হয়েছে। খবর এনডিটিভির। 

এর আগে গত জুলাই মাসে পেপার লিক ও দুর্নীতিবিরোধী আন্দোলনের সময় পুলিশের ভূমিকা এবং সহিংসতার ঘটনা মাথায় রেখে এবারের বিক্ষোভে বাড়তি সতর্কতা অবলম্বন করছে কর্তৃপক্ষ। যদিও এই বিক্ষোভের জন্য পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতোমধ্যে রাজধানীজুড়ে অভিযান চালিয়ে চার শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

নিরাপত্তার কড়াকড়ির অংশ হিসেবে দিল্লির রাজীব চক, নতুন দিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীর গেটসহ অন্তত ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান গেট বন্ধ রাখা হয়েছে। এছাড়া অন্যান্য রাজ্য থেকে নয়াদিল্লি ও হযরত নিজামুদ্দিন স্টেশনে আসার কথা ছিল এমন আড়াইশয়ের বেশি ট্রেন এবং বেশ কিছু স্থানীয় ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি জনপথ ও কর্তব্যপথ ক্রসিংয়ের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা ২৪ ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনা নিয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, নতুন দিল্লি জেলায় বিক্ষোভকারীদের প্রবেশ রোধ করা এবং সংবেদনশীল এলাকায় জমায়েত দ্রুত হটিয়ে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। যন্তরমন্তরের দিকে যাওয়ার রাস্তায় অন্তত সাত স্তরের ব্যারিকেড বসানো হয়েছে, যার কিছু অংশ জোড়া লাগিয়ে স্থায়ীভাবে সুরক্ষিত করা হয়েছে। এছাড়া যেকোনো বিশৃঙ্খলা এড়াতে এবং পুলিশের বিরুদ্ধে অতীতে ওঠা অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ খণ্ডাতে এ যাত্রায় বডি ক্যামেরা ও তিনশর বেশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে পুলিশ ও প্রশাসনের এসব কড়াকড়ির কঠোর সমালোচনা করেছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। সব বাধা উপেক্ষা করে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী যন্তরমন্তরে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, একদিকে আপনারা বলছেন বিক্ষোভের কারণে জনদুর্ভোগ বাড়বে, অন্যদিকে নিজেরাই মেট্রো, ট্রেন বন্ধ করে এবং রাস্তা আটকে রাখছেন। এতে কি মানুষের ভোগান্তি হচ্ছে না?