News update
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     
  • Alarming trans-fat levels in food despite regulations: BFSA      |     
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     

হরমুজ প্রণালি নিয়ে তীব্র মতবিরোধ, আলোচনা যাচ্ছে তৃতীয় ধাপে

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-04-12, 7:18am

ert453452342-ba964fdfa4612b60a187e20bd7c4a1171775956682.jpg

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনায় অংশ নিতে সম্মেলন কক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। ছবি : এএফপি



ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র এবং ইরান আলোচনার জন্য একটি অভিন্ন কাঠামোতে পৌঁছানোর প্রচেষ্টায় নিজেদের মধ্যে লিখিত খসড়া বিনিময় করেছে। তবে হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র মতবিরোধের কারণে আলোচনা তৃতীয় ধাপে পৌঁছানোর সম্ভাবনা দেখা দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি ও আলজাজিরার।

ইসলামাবাদে অবস্থানরত তাদের সংবাদদাতার বরাত দিয়ে তাসনিম জানিয়েছে, তবে ওয়াশিংটনের চিরচেনা ‘অতিরিক্ত চাহিদার’ কারণে এই অগ্রগতির পথ বাধাগ্রস্ত হচ্ছে।

সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, বর্তমানে আলোচনা অব্যাহত রয়েছে, তবে হরমুজ প্রণালির বিষয়টি এমন একটি ইস্যু যা নিয়ে উভয় পক্ষই গুরুতর মতবিরোধের সম্মুখীন হচ্ছে।

ইসলামাবাদে আলোচনা চলাকালীন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে ইরানি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে ইতিমধ্যে দুই দফা বৈঠক সম্পন্ন হয়েছে এবং শনিবার রাতে বা রোববার (১২ এপ্রিল) তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, আলোচনাকারী দলের ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে রাষ্ট্রীয় টিভির সংবাদদাতার পাওয়া তথ্য অনুযায়ী, আজ রাতে অথবা আগামীকাল আরেক দফা আলোচনার অনুষ্ঠিত হতে পারে।

হোয়াইট হাউসের একজন উর্ধ্বতন কর্মকর্তা শনিবার সকালে জানিয়েছিলেন, আয়োজক দেশ পাকিস্তানের উপস্থিতিতে এই ত্রিপক্ষীয় সরাসরি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এটি একটি বড় পরিবর্তন, কেননা আগে উভয় পক্ষ আলাদা কক্ষে বসে মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনা করত।

ইরানের রাষ্ট্রীয় টিভির সংবাদদাতা জানিয়েছেন, যুদ্ধ অবসানে পাকিস্তানের মধ্যস্থতায় চলমান প্রচেষ্টার অংশ হিসেবে তৃতীয় দফা আলোচনার পরিকল্পনা রয়েছে। রাষ্ট্রীয় টিভির তথ্যমতে ওই সংবাদদাতা বলেন, ‘আমরা এখন দেখছি এই তৃতীয় দফা (আলোচনা) শেষ পর্যন্ত হয় কি না।’

ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কৌশলগত হরমুজ প্রণালির বিষয়টি আলোচকদের মধ্যে মারাত্মক মতবিরোধের অন্যতম একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জলপথটি দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়।

এই তথ্যগুলো এমন সময়ে এলো যখন হোয়াইট হাউস জানিয়েছে যে, গভীর রাত পর্যন্ত ইসলামাবাদে ইরান ও পাকিস্তানের সাথে উচ্চপর্যায়ের সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা অব্যাহত রয়েছে। হোয়াইট হাউসের একজন উর্ধ্বতন কর্মকর্তা একটি সংক্ষিপ্ত বিবৃতিতে নিশ্চিত করেছেন যে আলোচনা এখনো চলছে।

এই শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে, ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং এই দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ অন্যান্য উর্ধ্বতন নেতারাও রয়েছেন।

ইরান সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, আলোচনা এখন বিশেষজ্ঞ পর্যায়ের ধাপে প্রবেশ করেছে; যেখানে অর্থনৈতিক, সামরিক, আইনি এবং পারমাণবিক সক্ষমতা বিষয়ক কমিটিগুলো যোগ দিয়েছে।

পোস্টে আরও বলা হয়, কারিগরি খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত করতে সেরেনা হোটেলে আলোচনা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরাসরি বৈঠক শেষে উভয় পক্ষের বিশেষজ্ঞ দলগুলো আলোচিত বিষয়গুলোর ওপর লিখিত খসড়া বিনিময় করেছে।