News update
  • Dhaka records moderate air quality Wednesday morning      |     
  • Bidisha Siddique Arrested in Fraud Case     |     
  • As wars spread, the global food system unravels     |     
  • Holy Eid-e-Miladunnabi Wednesday     |     
  • EU sees Bangladesh as partner of growing strategic importance: Miller     |     

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের খালাস কার্যক্রমে অন্তর্ভুক্তির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সংগঠন সংবাদ 2026-08-25, 11:49pm

workers-block-road-i-kalapara-demanding-inclusion-in-payra-power-plant-unloading-work-on-tuesday-5a27f9b59b8d76fefaee11e842b196ee1787680182.jpg

Workers block road i Kalapara demanding inclusion in Payra power plant unloading work on Tuesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই-খালাসের কার্যক্রমে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে বিদ্যুৎকেন্দ্রের জেটি ঘাটের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে লোন্দা-মরিচবুনিয়া সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। দুপুর তিনটা পর্যন্ত সেখানে অবস্থানের পর কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পটুয়াখালী নৌযান শ্রমিকের সভাপতি কবির হোসেন ব্যাপারী, সম্পাদক শাহাজামান ও সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল অন্তর সহ সংগঠনটির নেতাকর্মীরা। 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জেলার নিবন্ধিত শ্রমিকদের কাজে অন্তুর্ভুক্তি না করে একটি সিন্ডিকেট জাহাজের মালামাল বোঝাই-খালাস কার্যক্রম পরিচালনা করে আসছে। বার বার নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির আবেদন জানালেও তা না মানায় এ কর্মসূচি পালন করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি না মানলে আরও  কঠোর  কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। - গোফরান পলাশ