News update
  • Search Continues After Venezuela Quakes Kill 235     |     
  • Dhaka, Beijing sign 13 MoUs to deepen cooperation across key areas     |     
  • China Eyes Teesta Project, Trade Boost With Bangladesh     |     
  • PM Tarique, Li Qiang Hold Bilateral Talks in Beijing     |     
  • Bangladesh’s external debt stands at $78.22 billion: Khosru     |     

অবরোধের সমর্থনে রিজভীর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-12-02, 10:08pm

resize-350x230x0x0-image-250246-1701525485-db39753999e817c4211d3ca6f9c115da1701533294.jpg




সরকার পতনের দাবিতে অবরোধ কর্মসূচির সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁও থেকে শেওড়াপাড়া সড়কে মিছিল করেন দলটির নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপি নেতা ড. খন্দকার বাবলু, ঢাকা মহানগর দক্ষিণের নাদিয়া পাঠান পাপন, সাবেক কাউন্সিলর নিলুফা ইয়াসমিন নিলু, ছাত্রদল নেতা তারেকুর জামান তারেক, কামরুজ্জামান জুয়েল, রাফিজুল হাই রাফিজ, এবিএম মাহমুদ সর্দার, ডা. আউয়াল, ইউনুস আলী রাহুল, আরিফুর রহমান আমিন, জাকারিয়া হোসেন ইমন, সৈয়দা সুমাইয়া পারভীন, শাহাবুদ্দীন ইমন প্রমুখ।

এর আগে, গত বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নবম দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একদফা দাবিতে ফের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ শুরু হচ্ছে রোববার। এ কর্মসূচি আগামী মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।