
BML Logo
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জগন্নাথ হলে তথাকথিত ‘এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী মূর্তি’ স্থাপনের ছলে একপেশে আধিপত্যবাদ প্রতিষ্ঠার যেকোনো হীন চক্রান্তের বিরুদ্ধে অগ্নিগর্ভ ক্ষোভ, ধিক্কার ও তীব্র প্রলয় সংকেত পাঠিয়েছে ‘মুসলিম ছাত্র ফেডারেশন’।
সংগঠনের সভাপতি খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহান মাহমুদ এক যৌথ বিবৃতিতে সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী চক্রান্তকারীদের প্রতি হুংকার উচ্চারণ করে বলেনÑ “জগন্নাথ হল কোনো নির্দিষ্ট গোষ্ঠীর একক আস্তানা বা আধিপত্য প্রদর্শনের জমিদারি নয়! এখানে বৌদ্ধ, খ্রিস্টানসহ অপরাপর সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীরাও সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করেন।
সাধারণ শিক্ষার্থীদের সার্বজনীন অধিকারকে বুড়ো আঙুল দেখিয়ে একক ক্ষমতার আধিপত্য কায়েমের এই প্ররোচনা মূলক ও হঠকারী সিদ্ধান্ত মূলত আমাদের স্বাধীন ভূখ-ে ভারতীয় আধিপত্যবাদের বিষবৃক্ষ রোপণেরই এক নগ্ন ও ঘৃণ্য প্রয়াস!”
নেতৃবৃন্দ চরম হুঁশিয়ারি উচ্চারণ করে স্পষ্টভাবে জানিয়ে দেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পবিত্র ও মুক্ত চত্বরে আধিপত্যবাদী চক্রান্তের কোনো বিষাক্ত শিকড় গজাতে দেওয়া হবে না; এই সাংস্কৃতিক দাসত্ব ও মনস্তাত্ত্বিক আগ্রাসনের সুগভীর ছককে এ দেশের লড়াকু ছাত্রসমাজ ঐক্যবদ্ধ লড়াইয়ের দাবানলে সম্পূর্ণ নস্যাৎ করে দেবে।
অবিলম্বে এই আধিপত্যবাদী মহড়া ও উসকানিমূলক তৎপরতা বন্ধের জোর দাবি জানিয়ে তারা হুংকার দিয়ে বলেনÑ লড়াকু ছাত্রসমাজ একবার রাজপথে রুখে দাঁড়ালে আধিপত্যবাদের সমস্ত চক্রান্ত তাসের ঘরের মতো ধূলায় পিষ্ট হয়ে ভেসে যাবে!