News update
  • PM urges every citizen to plant tree to ensure clean environment      |     
  • Indian Air Force AN-32 Transport Aircraft Crashes During Landing in Assam     |     
  • WHO Warns Global Blood Shortages Put Lives at Risk Report     |     
  • US Thrash Paraguay 4-1 in Dream World Cup Start     |     
  • FY27 Budget Reflects Public Aspirations: Khosru     |     

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

রাজনীতি 2026-06-14, 1:07am

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991781377635.png

Islami Andolan logo



বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে প্রবেশের পর ‘দুই দেশ এক হওয়ার’ এবং ‘ভারত ও বাংলাদেশের ১৪০ কোটি ও ২০ কোটি মানুষ মিলে একসাথে বিশ্বশক্তিতে পরিণত হওয়ার’ মন্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশকে একীভূত করার মতো মন্তব্যকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে ছোট করে দেখার সুযোগ নেই।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, গতকাল বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনারের বক্তব্য, যেখানে তিনি ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ প্রসঙ্গে কথা বলেছেন। এধরনের বক্তব্যে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চরম উদ্বিগ্ন। এ বক্তব্যের মাধ্যমে ত্রিবেদী কী বুঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ত্রিবেদী এমন বক্তব্য দিয়েছেন। ত্রিবেদী যে ব্যাখাই দেন না কেন, এই ব্যাখা গ্রহণযোগ্য নয়। ত্রিবেদীর বক্তব্য খতিয়ে দেখতে হবে এবং এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে কঠোর হতে হবে। ভারতের আশির্বাদ নিয়ে দেশ চালাতে চাইলে দেশপ্রেমিক ঈমানদার জনতা কাউকে ছাড়বে না। ভারতের বিরুদ্ধে ঈমানী চেতনায় জেগে উঠতে হবে। ত্রিবেদী যে ভাবেই বক্তব্য দিক না কেন, এর প্রকৃত রহস্য ভিন্ন। ত্রিবেদীকে বাংলাদেশ থেকে বিতাড়ন করতে হবে। তার স্থান বাংলাদেশে হবে না।

আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা শাখার থানা ও ওয়ার্ড দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যাত্রাবাড়ী থানা সহ-সভাপতি আলহাজ্ব হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারী ডা. নূর মোহাম্মদ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সভায় বিশেষ অতিথি ছিলে ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ ও নির্বাহী সদস্য হাফেজ মো. সালাউদ্দিন। বক্তব্য রাখেন, আলহাজ্ব শাহীন আহমদ সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ। - প্রেস বিজ্ঞপ্তি