News update
  • Monira Sharmin’s MP candidacy cancelled, 49 other women valid     |     
  • No scope for money launderers to return to bank boards: BB     |     
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     

সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলায় আদালতে হাজিরা দিলেন বাবর-আরিফুল-গউছ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-04-07, 3:30pm

06357a7d48cabd4abb88db675bafcb0e079b903ffd73e73d-27f0be23651638a5026d9427e04416e71775554211.jpg




সুনামগঞ্জের দিরাইয়ে ২০০৪ সালে আওয়ামী লীগের তৎকালীন উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির হয়ে তারা নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী এটিএম ফয়েজ জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ সময় আসামিরা আদালতে তাদের বক্তব্য তুলে ধরেন। পরবর্তী শুনানির জন্য আদালত আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেছেন।

২০০৪ সালের ২১ জুন দিরাই বাজারে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভা চলাকালে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন নিহত এবং অন্তত ২৯ জন আহত হন। এ ঘটনায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়। একটি হত্যা মামলা ও অন্যটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বর্তমানে মামলাটি যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে।