News update
  • Women to Get Free Education Up to Honours Level: PM     |     
  • PM releases fish fry into Brahmaputra in Kishoreganj     |     
  • Miraz puts Bangladesh within sight of victory as Australia stutter     |     
  • Scale 7.7 quake off Indonesia coast, kills at least 47, topples homes     |     
  • PM for swift steps to restore energy supply, patience to resolve crisis     |     

কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

মৎস 2026-08-16, 4:26pm

fisheries-fortnight-celebrated-in-kalapara-on-sunday-16-aug-2026-1a208e6d154b48be090111f2fe6db21e1786875978.jpg

Fisheries fortnight celebrated in Kalapara on Sunday 16 Aug 2026



পটুয়াখালী: “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) বেলা  ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে। উপজেলা দরবার হলে জাতীয় আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইয়াসীন সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন শিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমূখ। 

এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের জেলে ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে উপজেলার ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা । - গোফরান পলাশ