
An alleged drug trader was detained in Kalapara on Tuesday along with 500 grams of hasish.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ শাকিল খান (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার শেষ বিকালে উপজেলার চাম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাকিল ওই গ্রামের সেন্টু খানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার রান্না ঘরে লুকিয়ে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের একটি বস্তার মধ্য দিয়ে ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার এস আই কামরুল ইসলাম জানান , সে পেশাদার মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। - গোফরান পলাশ