News update
  • No role to play in Hasina presser, Not endorse what was said: Delhi     |     
  • Saudi, Turkey, Pakistan sign ‘Mecca Joint Defense Agreement’     |     
  • Police on High Alert Over Possible Bomb Attack Threats     |     
  • India Distances Itself From Hasina's Press Conference     |     
  • Green transition: Pay the Least, Benefit the Most     |     

সকালে ভুজঙ্গাসন অনুশীলনে ৭ উপকারিতা

গ্রীণওয়াচ ডেস্ক ব্যায়াম 2026-03-09, 10:07am

c5e9c468775c1b9a659a883c67d6956a0ec9a26eb28ceef0-a72edb8f70651534ba3127992c5610f81773029279.jpg




মানসিক স্বস্তি পেতে সকালে ঘুম থেকে উঠে একটি সহজ ব্যায়াম অনুশীলন করতে পারেন। এতে দীর্ঘ সময় এনার্জি ধরে রাখার পাশাপাশি সারাদিন প্রশান্তি ও চাঙা অনুভব করা যায় বলে মনে করেন ফিটনেস বিশেষজ্ঞরা।

সকালে ঘুম থেকে উঠে সহজ যে ব্যায়মটি নিয়মিত অনুশীলন করতে পারেন তার মধ্যে ভুজঙ্গাসন অন্যতম। বিভিন্ন আসনের মধ্যে এ আসনটি অনুশীলন সহজ। তাই সকালে ঘুম থেকে উঠে অনায়াসেই স্বাচ্ছন্দ্যে এ ব্যায়াম অনুশীলন করতে পারেন।

ভুজঙ্গাসন

শারীরিক সৌন্দর্য ও ফিটনেস পেতে ভুজঙ্গাসন নিয়মিত অনুশীলন করতে পারেন। এছাড়া যারা কাঁধ ও পিঠের ব্যথায় ভুগছেন তারাও নিয়মিত এ ব্যায়াম অনুশীলনে সুফল পাবেন।

উপকারিতা

মেরুদণ্ড নমনীয় ও শক্তিশালী করতে, পিঠ ও কোমরের ব্যথা কমাতে, বুক ও ফুসফুস প্রসারিত করে শ্বাস-প্রশ্বাসের কার্যকারিতা বাড়াতে অত্যন্ত কার্যকরী ভুজঙ্গাসন। এটি হজমশক্তি বৃদ্ধি, পেটের মেদ কমানো, ওজন নিয়ন্ত্রণ, রক্ত সঞ্চালন উন্নত করা এবং মানসিক চাপ ও ক্লান্তি দূর করতে সাহায্য করে।

অনুশীলন করার নিয়ম

এ আসন অনুশীলনে প্রথমে মেঝেতে উপুড় হয়ে শুয়ে পড়ুন। এবার হাতের তালু মেঝের ওপর ভর দিয়ে পাঁজরের দুপাশে রাখুন। এরপর কোমর থেকে পা পর্যন্ত মাটিতে রেখে হাতের তালুর ওপর ভর দিয়ে বাকি শরীর ধীরে ধীরে উপরের দিকে তুলুন। মাথা বেঁকিয়ে উপরের দিকে তাকান।

সতর্কতা

গর্ভবতী নারী, হার্নিয়া বা পেটে অস্ত্রোপচারের রোগী এবং পিঠের তীব্র ব্যথায় আক্রান্তদের এই আসন অনুশীলন এড়িয়ে চলা উচিত।