News update
  • UN calls for urgent action to protect children from online info risks     |     
  • UN offers support to Colombia as 7.4 scale earthquake kills dozens     |     
  • Former Syrian President Assad Sentenced to Death in Absentia     |     
  • PM Welcomes Visa Investment in Bangladesh’s Digital Economy     |     
  • PM Tarique inaugurates three pilot SDG villages     |     

আরও আড়াই হাজার কোটি টাকা পেল ইসলামী ব্যাংক

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2026-06-15, 9:43pm

byaank-bd8ece7db410dc5fa8f84b345b56e3ab1781538209.jpg




ইসলামী ব্যাংক বাংলাদেশকে আরও ২৫০০ কোটি টাকার সহায়তা দিলো বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার (১৫ জুন) নতুন করে ব্যাংকটিকে এই অর্থ দেওয়ার তথ্য দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী।

এর আগে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চাওয়ার কয়েকদিনের মধ্যেই গতকাল রোববার (১৪ জুন) ইসলামী ব্যাংককে দুই হাজার ৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এরপর আজ সোমবার (১৫ জুন) আরও আরও দুই হাজার ৫০০ কোটি টাকার সহায়তা দিলো। এ নিয়ে ইসলামী ব্যাংক মোট পাঁচ হাজার কোটি টাকা পেল।

এদিকে গত সপ্তাহে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা বিশেষ তারল্য সহায়তা চেয়ে আবেদন করে। ব্যাংকটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) স্বাক্ষরিত চিঠিতে গ্রাহকদের অর্থ উত্তোলনের চাপ মোকাবিলায় জরুরি সহায়তা চাওয়া হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত সময়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় ছয় হাজার কোটি টাকা আমানত তুলে নিয়েছেন গ্রাহকেরা। গত ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত আমানত কমেছে চার হাজার ২০৪ কোটি টাকা। পরবর্তী দুইদিনে আরও প্রায় দুই হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়।