News update
  • Dhaka’s air quality moderate on Sunday morning     |     
  • Special prayer held at DU on 45th death anniv of Ziaur Rahman     |     
  • 55-year-old dies in Chuadanga as fibrous mango bit blocks throat     |     
  • Dhaka's air quality ‘moderate’ during Eid holiday     |     
  • Thousands of tourists flock to Kuakata during Eid festival     |     

ট্রেনে ঈদযাত্রা: আজ মিলছে ১৯ মার্চের অগ্রিম টিকিট

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-03-09, 10:01am

1cfbec0f0be8416a6bcb4426bdeef44a00bc4f6840541335-4e6317da2e8ff9dffdd14f01b7a24d391773028861.jpg




পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির ৭ম দিন আজ সোমবার (৯ মার্চ)। এদিন মিলছে আগামী ১৯ মার্চের ট্রেনের টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।

সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ১৯ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের ১৯ মার্চের টিকিট বিক্রি শুরু হবে।

কোন তারিখে ট্রেনের কোন টিকিট

ঈদুল ফিতরের আগে ট্রেনের ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ মার্চ তারিখের টিকিট বিক্রি হয়েছে গত ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ মার্চ। এছাড়া ৯ বিক্রি করা হবে ১৯ মার্চের অগ্রিম টিকিট। 

অগ্রিম যাত্রা ও ফিরতি টিকিটের ক্যালেন্ডার

অগ্রিম টিকিট বিক্রির তারিখ যাত্রার তারিখ ফিরতি টিকিট বিক্রির তারিখ ফেরার তারিখ

৩ মার্চ ২০২৬ ১৩ মার্চ ২০২৬ ১৩ মার্চ ২০২৬ ২৩ মার্চ ২০২৬

৪ মার্চ ২০২৬ ১৪ মার্চ ২০২৬ ১৪ মার্চ ২০২৬ ২৪ মার্চ ২০২৬

৫ মার্চ ২০২৬ ১৫ মার্চ ২০২৬ ১৫ মার্চ ২০২৬ ২৫ মার্চ ২০২৬

৬ মার্চ ২০২৬ ১৬ মার্চ ২০২৬ ১৬ মার্চ ২০২৬ ২৬ মার্চ ২০২৬

৭ মার্চ ২০২৬ ১৭ মার্চ ২০২৬ ১৭ মার্চ ২০২৬ ২৭ মার্চ ২০২৬

৮ মার্চ ২০২৬ ১৮ মার্চ ২০২৬ ১৮ মার্চ ২০২৬ ২৮ মার্চ ২০২৬

৯ মার্চ ২০২৬ ১৯ মার্চ ২০২৬ ১৯ মার্চ ২০২৬ ২৯ মার্চ ২০২৬

ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। ওইদিন ২৩ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এছাড়া ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট।

টিকিট কেনার পদ্ধতি

যাত্রীসাধারণ ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অটো লগইন না হয়ে থাকলে প্যানেলে ই-মেইল ও পাসওয়ার্ড পূরণ করে লগইন বাটনে ক্লিক করতে হবে। লগইনের পর যে পেজ আসবে তাতে কাঙ্ক্ষিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, শ্রেণি পূরণ করে ফাইন্ড টিকিট বাটনে ক্লিক করতে হবে। পরের পেজে ট্রেনের নাম, সিট অ্যাভেলেবিলিটি (আসন আছে কি নেই) ও ট্রেন ছাড়ার সময় দেখাবে।

ট্রেন অনুযায়ী ভিউ সিটস বাটনে ক্লিক করে আসন খালি থাকাসাপেক্ষে পছন্দের আসন সিলেক্ট করে কন্টিনিউ পারচেজে ক্লিক করতে হবে। ভিসা, মাস্টার কার্ড কিংবা বিকাশে পেমেন্ট করলে একটি ই-টিকিট অটো ডাউনলোড হবে। পাশাপাশি যাত্রীর ই-মেইলে টিকিটের কপি চলে যাবে। ই-মেইলের ইনবক্স থেকে টিকিট প্রিন্ট করে ফটো আইডিসহ ই-টিকেট প্রদত্ত টিকিট প্রিন্ট ইনফরমেশন দিয়ে সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।