News update
  • Yunus Urges Voters to Shape a ‘New Bangladesh’     |     
  • Bangladesh Polls: Campaign Ends as Voters Weigh Pledges     |     
  • Bangladesh Heads to First Gen Z-Driven Competitive Poll     |     
  • EC Lifts Mobile Phone Ban, Bars Photos Inside Booths     |     
  • Youth participation vital to BD’s democratic future: C’wealth Group     |     

শাকিব এবং সন্তান নিয়ে প্রশ্ন, পাসপোর্ট দেখিয়ে যা বললেন বুবলী

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-02-07, 8:31am

dcbdce147c8cddcb20f41ef54d8120b8b6f760e9bc5f32e4-3e3544acdfdddc0d42f8c7f32a4207631770431509.jpg




চিত্রনায়িকা শবনম বুবলীর ব্যক্তিগত জীবন ও বিদেশ যাত্রা নিয়ে যখন জল্পনা-কল্পনা তুঙ্গে তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। একটি ব্র্যান্ডের গ্র্যান্ড অপেনিং অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড অপেনিং অনুষ্ঠানে বিস্কিট রংয়ের ফ্লোর টাচ গাউন পরে হাজির হন বুবলী। এ পোশাকে নায়িকার বেবিবাম্প স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়।

সাংবাদিকরা তার বর্তমান ব্যক্তিজীবন সম্পর্কে জানতে চাইলে হাসিমুখেই বুবলী বলেন, যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলবো তখন সবাইকে সম্মান জানিয়ে কথা বলবো। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।

বুবলী আরও বলেন,  আজকে আমরা একটা প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি। এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।

বিদেশে যাত্রা প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও হাসিমুখে সবাইকে নিজের পাসপোর্ট দেখান বুবলী। বলেন,

এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ পাসপোর্ট। যেটা আজ হাতে পেয়েছি।

আসন্ন ভালোবাসা দিবসে পরিকল্পনা জানিয়ে বুবলী বলেন, ভ্যালেন্টাইন মানে আমার কাছে প্রিয় মানুষগুলো। সবার ভালোবাসা নিয়ে প্রতিদিনকেই আমি ভালোবাসা দিবসের মতো করে কাটাতে চাই। তবে ভালোবাসা দিবসে স্পেশাল প্ল্যান তো অবশ্যই রয়েছে।

গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটানোর পরই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলীর দ্বিতীয় সন্তানেরও বাবা হতে যাচ্ছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান, এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে শোবিজে।

এ বিষয়ে অবশ্য শাকিব এখনো কোনো স্পষ্ট অফিশিয়াল মন্তব্য করেননি। এদিকে শোনা যাচ্ছে, শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দেয়ার প্রস্তুতি নিতে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বুবলী।