News update
  • Iran Announces $30,000 Reward for Capturing US Troops     |     
  • China Scientists to Visit Iran to Explore Rare Earths     |     
  • DSCC to reduce trade licence renewal fees if NBR charges cut: Salam     |     
  • Democratisation of economy must for success of democracy: Khosru     |     
  • PM urges people to watch ‘confusion-makers,’ give fitting reply     |     

ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলে মিলবে বিশাল সুবিধা

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-03-11, 5:56pm

rtretretertew-5ba6e85fee2ff47aec82c789f4d5a3f31773230198.jpg




ট্রেজারি বন্ডের বিপরীতে বড় অঙ্কের ঋণ নেওয়ার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে, যে কেউ ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে তার বিপরীতে ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবেন। 

বুধবার (১১ মার্চ) এই সুযোগ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, লিয়েনকৃত সরকারি বন্ড যোগ্য জামানত হিসেবে অন্তর্ভুক্ত। তাই ব্যাংকগুলো ট্রেজারি বন্ড লিয়েন রেখে গ্রাহকদের ঋণ বিতরণ করতে আগ্রহী বলে বাংলাদেশ ব্যাংক জানতে পেরেছে। এ জন্য ট্রেজারি বন্ড জামানত হিসেবে রেখে ব্যাংকগুলো নির্দেশনা মেনে ঋণ বিতরণ করতে পারে।

এতে আরও বলা হয়েছে, ট্রেজারি বন্ডের বিপরীতে গ্রাহকদের ওভারড্রাফট বা মেয়াদি ঋণসুবিধা দেওয়ার আগে ব্যাংককে ওই ট্রেজারি বন্ডকে লিয়েন হিসেবে চিহ্নিত করতে হবে। বন্ডের অভিহিত মূল্যের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণের সুবিধা দেওয়া যাবে। তবে, সুদ আরোপের কারণে ঋণের স্থিতি বন্ডের অভিহিত মূল্যের কোনোভাবেই বেশি হতে পারবে না। ঋণের মেয়াদ কোনোভাবেই বন্ডের মেয়াদের বেশি হবে না। এ ছাড়া, বন্ড কেনার জন্য ব্যাংক থেকে কোনো ঋণ দেওয়া যাবে না।

একসময় ট্রেজারি বন্ডে শুধু ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করত। করছাড় ও ভালো মুনাফার কারণে এখন ব্যক্তি বিনিয়োগকারীদের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও ট্রেজারি বন্ডে বিনিয়োগ করছে।