News update
  • Bangladesh Receives Over $35.5bn in Remittances in FY26     |     
  • Over 400 garment factories shut down in three years: Muktadir     |     
  • Very Strong El Niño Could Fuel Floods, Droughts Into 2027: WMO     |     
  • Increased hilsa arrival brings down its prices in Chandpur     |     
  • Nepal Glacier Collapse Offers Climate Warning for Bangladesh     |     

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-10-27, 6:15am

photo-1446291562-f83df38006bc9312bebd32e2e5f30a9b1761524101.jpg




টানা আট দফা বাড়ার পর দেশের বাজারে দুই দফা কমল স্বর্ণের দাম। দুই দফায় ভরিতে মোট ৯ হাজার ৪২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ সাত হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী সোমবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ সাত হাজার ৯৫৭ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৭০ হাজার ১৪৩ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা।

রোববার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ আট হাজার ৯৯৬ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪২ হাজার ২১৯ টাকায় বেচাকেনা হয়েছে। এর আগে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, ২১ ক্যারেট দুই লাখ সাত হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪৮ হাজার ৭৪ টাকায় বেচাকেনা হয়েছিল।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মান ভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।