News update
  • Talks with Iranian officials set 'good foundation' to end war: Vance     |     
  • Gridlocks in Bonn sets stage for Antalya showdown     |     
  • Army to be deployed in 6 districts ahead of AL’s founding anniversary     |     
  • UK Prime Minister Keir Starmer quits     |     

মেসির জোড়া গোলে নকআউট পর্বে আর্জেন্টিনা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-23, 6:33am

3fde71d2ec2065fc8ac45cbf75dd31f760a7d2b70a6c587a-629e26fcd482732018d7dd6a7f31ec3d1782174827.jpg




অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে এক পা দিয়ে রাখল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন লিওনেল মেসি। তার জোড়া গোলেই জয় পেয়েছে আর্জেন্টিনা। চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার সবকটি গোল করেছেন মেসি।

এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে দুই হাফে দুইটি গোল করেন মেসি। তবে গোলের আগে একটি পেনাল্টি মিস করেন তিনি। ম্যাচের নবম মিনিটে লাউতারো মার্টিনেজকে ডি-বক্সে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে পেনাল্টি বাহিরে মারেন মেসি। পেনাল্টি মিস করেই লজ্জার এক রেকর্ডে নাম লেখান মেসি।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড এখন তার একার। এ নিয়ে বিশ্বকাপে তিনবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন তিনি।

তবে ৩৮তম মিনিটে ঠিকই গোল পেয়ে যান মেসি। ডি-বক্সের বাঁদিক থেকে পাস দেন মেদিনা। আর সেই পাস পেয়ে গোল করেন মেসি। আর তাতেই মেসি বনে যান বিশ্বকাপে এককভাবে সর্বোচ্চ গোলদাতা। তিনি পেছনে ফেলেন জার্মান কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজাকে।

দ্বিতীয় হাফে খেলা জমিয়ে তোলে অস্ট্রিয়া। বেশকিছু আক্রমণ করে তারাও তবে আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে পারছিল না তারা। যখন মনে হচ্ছিল ম্যাচ ১-০ ব্যবধানেই জিততে যাচ্ছে আর্জেন্টিনা, ঠিক তখনই আরেকটি গোল করেন মেসি।

নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ের পঞ্চম মিনিটে ডি-বক্সের ভেতরে ঢুকে অস্ট্রিয়ার গোলকিপার ও ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক গোল করেন মেসি। আর তাতে আর্জেন্টিনার জয় ও শেষ ৩২ নিশ্চিত হয়। তার পাশাপাশি মেসিও বিশ্বকাপে ১৮তম গোলটি করে ফেললেন।

এদিকে অস্ট্রিয়া ম্যাচটি হারলেও এখনও বিশ্বকাপে টিকে আছে তারা। শেষ ম্যাচে তারা খেলবে আলজেরিয়ার বিপক্ষে। শেষ ৩২-এ যেতে হলে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই রালফ রাংনিকের দল।