News update
  • Gaza unsafe for civilians as Israeli attacks hit homes, classrooms     |     
  • El Niño May Push 49 Million More Into Acute Hunger     |     
  • Acting President Urges Unity on National Interest     |     
  • Strong El Nino to dominate global climate in late 2026: WMO     |     
  • July Mass Uprising Day Today     |     

ফুটবল বিশ্বকাপে বৈষম্যের শিকার ইরান, ফিফায় অভিযোগের সিদ্ধান্ত

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-19, 12:34pm

fifa-iran-world-cup-45e2ff38f2c6903a6a951722c2b47ddf1781850841.jpg




উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপে ভ্রমণ সংক্রান্ত নানাবিধ বিধিনিষেধ ও প্রতিবন্ধকতার শিকার হচ্ছে ইরান জাতীয় ফুটবল দল। এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুন) ফেডারেশনের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের ফুটবল ফেডারেশনের মুখপাত্র ক্ষোভ প্রকাশ করে বলেন, টুর্নামেন্টের অনেক আগেই ইরান জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে তাদের সম্পূর্ণ প্রস্তুতি ও ভ্রমণের সময়সূচি আয়োজকদের কাছে জমা দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও, আমাদের জাতীয় দল আবারও আয়োজকদের আরোপিত বিভিন্ন ভ্রমণ নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। এর ফলে আমাদের দলের কারিগরি ও কোচিং স্টাফদের পূর্বপরিকল্পিত রণকৌশল ও প্রস্তুতিমূলক পরিকল্পনা বাস্তবায়নে মারাত্মক ব্যাঘাত ঘটছে।

রাজনৈতিক কারণে ইরান ফুটবল দলের ওপর এমন বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন ফুটবল সংশ্লিষ্টরা। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ইরানি ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের ভিসা ও যাতায়াত নিয়ে আয়োজক দেশগুলোর পক্ষ থেকে জটিলতা তৈরির নজির রয়েছে।

চলমান বৈশ্বিক ভূ-রাজনীতির উত্তেজনার মধ্যেই উত্তর আমেরিকার এই ফুটবল মহাযজ্ঞে এমন ঘটনা দলটির খেলায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ভ্রমণ জটিলতা নিরসনে এবং দলের খেলোয়াড় ও স্টাফদের অবাধ যাতায়াত নিশ্চিত করতে ফিফা যেন দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ করে, ইরান ফুটবল ফেডারেশন সেই দাবি জানাবে।