News update
  • Monira Sharmin’s MP candidacy cancelled, 49 other women valid     |     
  • No scope for money launderers to return to bank boards: BB     |     
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     

মালয়েশিয়ার রাজা-প্রধানমন্ত্রীর জন্য আম উপহার শেখ হাসিনার

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2023-06-23, 4:32pm

resize-350x230x0x0-image-228856-1687514530-260b3c76e01883e921c46902352f17371687516331.jpg




সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে মালয়েশিয়ার রাজা ইয়াং দি পারতুয়ান আগং ও প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমকে আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২২ জুন) প্রধানমন্ত্রীর পাঠানো কূটনৈতিক উপহার হিসাবে উৎকৃষ্ট মানের দেশীয় এ আম কুয়ালালাম্পুরস্থ বাংলাদেশ হাই কমিশনের ব্যবস্থাপনায় ইস্তানা নেগারা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এ ছাড়া বাংলাদেশ থেকে প্রেরিত উপহারের এই এক হাজার কেজি আম কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, মিডিয়াকর্মী, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানগণের নিকট পৌঁছে দেয়।

শুভেচ্ছা উপহার পাঠানোর এ উদ্যোগটি দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশি আম তথা কৃষিজাত পণ্যকে মালয়েশিয়ার মাটিতে একটি সম্ভাবনাময় রপ্তানিপণ্য রূপে তুলে ধরতে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।