News update
  • Bangladesh stocks end week higher on upbeat mood     |     
  • BDR name will be restored, army won't be used for politics: Tarique     |     
  • Hili land port highway upgrade delayed again, cost Tk 588cr up     |     
  • Tarique vows quick execution of Teesta Master Plan if elected     |     
  • How Undecided voters May Decide the Election     |     

কলাপাড়ায় বিপুল দেশীয় অস্ত্র সহ এক যুবক গ্রেফতার

পুলিশ 2026-02-08, 11:35pm

arms-and-ammunition-recovered-from-12-men-arrested-from-geneva-camp-on-friday-2a5551ffffc7388d5d7555aec2988d4e1770572131.jpg

Arms and ammunition recovered in Kalapara. Photo collected -UNB



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার বাদুরতলী এলাকায় শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্র সহ জসিম ফকির (৩৭) নামের এক যুবক গ্রেফতার হয়েছে । 

সেনা সূত্রে জানা গেছে, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা ও বিশৃঙ্গলা সৃষ্টির উদ্দেশ্যে  জসিম ফকিরের হেফাজতে  সংরক্ষিত দেশীয় চাইনিজ কুড়াল একটি, চাকু দুইটি,চাপাতি তিনটি, দা তিনটিসহ তাকে আটক করেছেন। ৭ ফেব্রুয়ারী শনিবার  কলাপাড়া পৌরসভার বাদুরতলী এলাকায় কলাপাড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে জসিম ফকিরকে আটক করে কলাপাড়া থানায় হস্তান্তর করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সেনা বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সূত্রটি।

কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন,এ ব্যাপারে কলাপাড়া থানায়  অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ রোববার জসিম ফকিরকে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।  - গোফরান পলাশ