News update
  • Rules on online export to global marketplaces eased     |     
  • PM reviews progress of measures to ease Dhaka traffic congestion     |     
  • Trump celebrates birthday with Iran deal, White House UFC fight     |     
  • Trump announces Iran deal, ends Hormuz blockade     |     
  • BAB welcomes reform-driven Budget FY2026–27; pledges full support     |     

এইচএসসির ষষ্ঠ দিনে অনুপস্থিত ১০৪০২, বহিষ্কার ৫২

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2023-08-29, 7:26pm

images-2-038b857f401d483ef27b115d9cd5c9bd1693315642.jpeg




এইচএসসি পরীক্ষার ষষ্ঠ দিনে সারাদেশে ১০ হাজার ৪০২ জন পরীক্ষার্থী অনুপস্থিত এবং তিনজন পরীক্ষকসহ ৫২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, আজ ১১টি শিক্ষা বোর্ড ও মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে মোট ৮ লাখ ৪৭ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩৬ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী। অর্থাৎ ১০ হাজার ৪০২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অনুপস্থিত থাকার মধ্যে সবচেয়ে বেশি ৪ হাজার ২০৭ পরীক্ষার্থী ছিল মাদরাসা শিক্ষা বোর্ডের। এ ছাড়া ঢাকা শিক্ষা বোর্ডে এক হাজার ১৯৬ জন, কারিগরি বোর্ডে ১ হাজার ৫৩৮ জন, চট্টগ্রামে ৪৮৬ জন, রাজশাহীতে ৬২৫ জন, বরিশালে ২৫৩ জন, সিলেটে ৪২০ জন, দিনাজপুরে ৬৩০ জন, কুমিল্লায় ৪৩৩ জন, ময়মনসিংহে ২৪৩ জন এবং যশোর শিক্ষা বোর্ডে ৩৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

অন্যদিকে অসদুপায় অবলম্বনের দায়ে ৪৯ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে কারিগরি বোর্ডে ২৩ জন, মাদরাসা বোর্ডে ১৭ জন, যশোর শিক্ষাবোর্ডে দুজন, সিলেট বোর্ডে তিনজন, বরিশাল বোর্ডে একজন রয়েছেন।

এ ছাড়া পরীক্ষার দায়িত্বে থাকা তিনজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।