News update
  • FIFA opens probe into Spain-Argentina World Cup final clash      |     
  • Trump okays nuke deal that could allow Saudi to enrich uranium     |     
  • Nobel Laureates Call for Global Safeguards over AI     |     
  • Rahul, Priyanka Detained Outside Modi Residence     |     
  • Indian Students Resume Protests After Crackdown     |     

স্থানীয় সরকার নির্বাচন আইনে সেনা যুক্ত করতে চায় ইসি

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-07-22, 6:47am

img_20260722_064510-1b615ab5d7638480686d7cb444a74e6a1784681242.jpg




নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, আইন প্রয়োগকারীর সংজ্ঞায় স্বশস্ত্র বাহিনীকে যুক্ত করতে চায় ইসি। ‎মঙ্গলবার (২১ জুলাই) ইসির ১২তম কমিশন সভা শেষে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ঋণখেলাপী ও বন্ধকদাতার বিষয়ে কঠোর হওয়াসহ দ্বৈত নাগরিকত্ব থাকলে এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না রাখতেও সুপারিশ করা হয়েছে। ‎এসব সুপারিশের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর আচরণবিধি চূড়ান্ত করবে ইসি।

‎তিনি আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ধরেই কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

‎এদিন বৈঠকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জটিলতা বিবেচনায় বেশকিছু সুপারিশ উঠে আসে।