News update
  • Spend every penny of public money in national interest, PM orders officials     |     
  • PM Seeks Marubeni Investment in AI Data Centre, KAFCO     |     
  • Global trade reaches record $35 trillion despite conflicts     |     
  • Attack on Riyadh airport kills 12, injures over 300: Saudi     |     
  • Dhaka ranks 6th most polluted city     |     

কলাপাড়ায় ১৭ টি পূজা মন্ডপে হচ্ছে দূর্গা পূজা

ধর্মবিশ্বাস 2026-10-11, 10:17am

goddess-durga-image-getting-finishing-touches-from-an-artisan-at-a-puja-mandap-in-kalapara-on-saturday-10-oct-2026-63d72ee19ecf97ed04eea0ca6ae31e611791692269.jpg

Goddess Durga image getting finishing touches from an artisan at a Puja Mandap in Kalapara on Saturday 10 Oct 2026.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলার ১৭টি পুজা মন্ডপে প্রতিমা তৈরীর কাজ শেষ। এখন চলছে লাইটিং ও সাজ সজ্জার কাজ। তাও প্রায় শেষ পর্যায়ে। 

উপজেলা প্রশাসন সহ জেলা পুলিশ প্রশাসন টহল অব্যাহত রেখেছে পূজা মন্ডপ গুলোতে। সাদা পোশাকে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরাও তৎপর রয়েছেন।

হিন্দু সম্প্রদায়ের শিশু-কিশোর থেকে বয়োবৃদ্ধরা নতুন পোশাক পরিচ্ছদ ক্রয়ে ব্যস্ত সময় পার করছেন।

 শহরের গার্মেন্টস গুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে ।

উপজেলার ১৭ টি পুজা মন্ডপ গুলো হল- শ্রী শ্রী জগন্নাথ আখড়া নাট সার্বজনীন কেন্দীয় মন্দির, চিংগড়িয়া সার্বজনীন দূর্গা পুজা মন্ডপ, বাদুরতলী সার্বজনীন দুর্গা মন্ডপ,  কুয়াকাটা রাধা কৃষ্ণ মন্দির ও তীর্থ যাত্রী সেবাশ্রম,পাখিমারা সার্বজনীন দুর্গা মন্ডপ, নীলগঞ্জ রাধাকৃষ্ণ সেবাশ্রম ও লোকনাথ মন্দির, চাকামইয়া শান্তিপুর সার্বজনীন পুজা মন্ডপ, ধানখালী নমরহাট সার্বজনীন পুজা মন্ডপ, লতাচাপলী সার্বজনীন কালিমাতা পুজা মন্ডপ, আলীপুর রাধাকৃষ্ণ মন্দির, মম্বিপাড়া সার্বজনীন পুজা মন্ডপ, পশ্চিম চালিতাবুনিয়া ভোলানাথ ভাটবাড়ী পুজা মন্ডপ, মাছুয়াখালী সার্বজনীন পুজা মন্ডপ, মহিপুর সার্বজনীন পুজা মন্ডপ,চালিতাবুনিয়া সার্বজনীন পুজা মন্ডপ, পূর্বমনোহরপুর হরিগুরু বিপিন চাঁদ সেবাশ্রম পুজা মন্ডপ, পূর্বমনোহরপুর( বড়ইতলা) সার্বজনীন পুজা মন্ডপ।

আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী পুজার মধ্য দিয়ে পুজার আনুষ্ঠানিকতা শুরু, ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পুজার সমাপ্তি ঘটবে। এবার দুর্গা দেবী ঘোটকে আগমন করবেন,গমন করবেন নৌকায়। 

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব দেবাশীষ শিকদার কালা জানান, পুজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বিভিন্ন ভাবে খোঁজ -খবর নিচ্ছেন। এবছর গত বছরের তুলনায় উপজেলায় দু'টি পুজা মন্ডপে বেশী পুজা উদযা্পিত হবে বলে তিনি উল্লেখ করেন। - গোফরান পলাশ