News update
  • BIP calls for shift to public transport to ensure energy security     |     
  • Commercial flights resume at Tehran airport after two months     |     
  • 11 more children die of measles, similar symptoms in 24 hrs: DGHS     |     
  • 1,000 runners join ‘Beautiful BD Run Season-2’ at Hathirjheel     |     
  • Revenue Collection Faces Tk98,000 Crore Shortfall     |     

জ্বালানির দাম নিয়ে সুখবর

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2022-10-28, 8:26am




আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিশ্বব্যাংক জানিয়েছে, আগামী বছর জ্বালানির দাম কিছুটা কমে আসবে। এছাড়া গমসহ আরও অনেক পণ্যের দামও কমবে।

স্থানীয় সময় বুধবার (২৬ অক্টোবর) বাজার বিষয়ক সবশেষ মূল্যায়নে সংস্থাটি বলছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে জ্বালানির বাজার অস্থির হয়ে ওঠে। ফলে চলতি বছর এখন পর্যন্ত জ্বালানির মূল্য ৬০ শতাংশ বেড়েছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা। বিশ্বব্যাংকের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রবণতা আগামী কয়েক মাসের মধ্যে উল্টোস্রোত তৈরি হবে। ফলে আগামী বছর (২০২৩ সালে) জ্বালানির দাম ১১ শতাংশ কমবে। এরপর মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও চীনের করোনা বিধিনিষেধের কারণে জ্বালানির মূল্য আরও কমতে পারে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির গড় দাম বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পর্যন্ত ৯৬.৬২ ডলার। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২৩ সালে দাম ৯২ ডলারে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এর পরের বছর (২০২৪) সালে আরও কমে ৮০ ডলারে দাঁড়াবে। তবে দাম কমলেও তা গত পাঁচ বছরের গড় থেকে ৭৫ শতাংশ বেশি থাকবে।

আশা করা হচ্ছে, আগামী বছর কৃষিপণ্যের দামও ৫ শতাংশ কমবে। চলতি ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে গমের দাম প্রায় ২০ শতাংশ কমেছে। তবে এক বছর আগের তুলনায় তা ২৪ শতাংশ বেশি রয়েছে।

প্রতিবেদনে আশা করা হয়, ২০২৩ সালে বিশ্বে গমের ভালো ফলন হবে। এতে চালের বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে। ইউক্রেন থেকে শস্য রপ্তানি পুনরুদ্ধারের কারণে এমনটা ঘটবে। বৈশ্বিক মন্দার ফলে ২০২৩ সালে ধাতুর দামও ১৫ শতাংশ কমবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।