News update
  • Telcos Seek Priority Power, Fuel to Avert Outages     |     
  • IFRC, BDRCS 6-Month Lifesaving Response to Measles Cases     |     
  • First cruise ship crosses Strait of Hormuz since war began     |     
  • MDBs stress co-op support global stability amid uncertainty     |     
  • PM opens first Hajj flight, visits Ashkona camp     |     

৫১ হাজার টন অকটেন-ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজ

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2026-04-09, 11:07am

56y75465435-dd3b66b7ffae07feb92f7d2e5e22cd351775711236.jpg




মালয়েশিয়া থেকে ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল এবং ২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর রাতে জাহাজ দুইটি বহির্নোঙরে প্রবেশের কথা নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম।  

তিনি জানান, সেন্ট্রাল স্টার নামে একটি জাহাজে ফার্নেস অয়েল এবং ইস্টার্ন কুইন্স নামের অন্য একটি জাহাজে অকটেন এসেছে। দুইটি জাহাজই মালয়েশিয়া থেকে এসেছে। জাহাজ দুইটি গতকাল বন্দরের জলসীমায় প্রবেশ করলেও আজ বহির্নোঙরে এসে পৌঁছায়। 

এসব জ্বালানি খালাসে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে এদিকে, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত আরও ৫টি জাহাজ বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে বলে জানান সৈয়দ রেফায়েত হামীম।