News update
  • BNP Set to Nominate Fakhrul as President Candidate     |     
  • PM Stresses Efficient Use of Power Infrastructure     |     
  • PM Tarique, Modi Are People’s Persons, Says Trivedi     |     
  • Dhaka ranks 15th among world's most polluted cities     |     
  • Food prices edged up in July amid heatwaves, costlier energy     |     

১৬ মার্চ অফিস করেই শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-03-09, 4:13pm

img_20260309_161106-e65d2ddd0b57ca23aba9e06fbfd965b31773051216.jpg




আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সুবিধার জন্য সরকারি ছুটি আরও এক দিন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হতে পারে। যদি এটি অনুমোদিত হয়, তবে ১৬ মার্চ অফিস করেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ঈদুল ফিতরের ছুটি শুরু হবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাধারণ ছুটি রয়েছে। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে ছুটি রয়েছে। ১৮ মার্চও ছুটি ঘোষণা হলে টানা ছুটির সুযোগ তৈরি হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, ১৮ মার্চ ছুটি ঘোষণা বিষয়ে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার (৫ মার্চ) তোলা হতে পারে। অনুমোদন পেলে ১৬ মার্চ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস হবে।