News update
  • 17 Bangladeshis Killed in Saudi Arabia Factory Fire     |     
  • BNP Set to Nominate Fakhrul as President Candidate     |     
  • PM Stresses Efficient Use of Power Infrastructure     |     
  • PM Tarique, Modi Are People’s Persons, Says Trivedi     |     
  • Dhaka ranks 15th among world's most polluted cities     |     

বাংলাদেশের জন্য ভারতের নতুন বার্তা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-03-07, 11:21pm

rtewrwqeqwe-b3ecb2148aa9401acac4cc27c3d5d30d1772904080.jpg




ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও এই ধরনের সমর্থন অব্যহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

শনিবার (৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে বাংলাদেশের জন্য এ বার্তা দেন তিনি। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রীসহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

বক্তব্যকালে ভারত ও বাংলাদেশের গভীর বন্ধুত্ব এবং দুদেশের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের ওপর আলোকপাত করেন প্রণয় ভার্মা। এছাড়া, শনিবারের ইফতার আয়োজনকে দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে দৃঢ় বন্ধুত্ব এবং সামাজিক ও পারিবারিক নিবিড় সম্পর্কের প্রতিফলন হিসেবে বর্ণনা করেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমাদের দুই দেশের সমৃদ্ধ ইতিহাস ও গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের যৌথ ত্যাগের অমোচনীয় স্মৃতি আজও আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে।’

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

প্রণয় ভার্মা বলেন, ইফতারে বিশিষ্ট অতিথিদের উপস্থিতি দ্বিপক্ষীয় বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করার সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

তিনি উল্লেখ করেন, দুই প্রাণবন্ত ও অগ্রসরমান সমাজ হিসেবে ভারত ও বাংলাদেশ অভিন্ন সমৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে এক প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

‘রমজান মাস সংযম, সহমর্মিতা ও উদারতার এক বিশেষ সময়’ উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার এ সময় বাংলাদেশের জনগণকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন, ভারত-বাংলাদেশ; দুই দেশের জন্যই শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে এ মাস।