News update
  • Bus plunges into Padma from pontoon at Daulatdia     |     
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     

রাজধানীর বংশালে ভূমিকম্পে নিহত ৩

খবর 2025-11-21, 1:09pm

retertrewwerew-93017b6529a6355cba698065b98a03fa1763709088.jpg




পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পে একটি সাততলা ভবনের ছাদের রেলিং ধসে তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ এ ভূমিকম্প হয়। 

বংশাল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আশিস কুমার ঘোষ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একটি ভবনের ছাদের রেলিং ধসে নিচে পড়ে। এতে তিন পথচারী গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন। 

ফারজানা আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী— এই ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতেই পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত তেমন সম্ভাবনা আমরা দেখতে পাইনি।