News update
  • Bus plunges into Padma from pontoon at Daulatdia     |     
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     

ভূমিকম্পের আফটারশক নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া দফতর

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-11-21, 1:12pm

retertrewwerew-93017b6529a6355cba698065b98a03fa1763709164.jpg




রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকার আশপাশে এটিই সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে।

তবে আবহাওয়া দফতর বলছে এটি মধ্যম ধরনের ভূমিকম্প। আপাতত আফটারশকের কোনো শঙ্কা নেই।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর এই ভূমিকম্প অনুভূত হয়।

এ বিষয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানান, কিছুক্ষণ আগে অনুভূত হওয়া ভূমিকম্পটি মধ্যম বা মডারেট মাত্রার। যার শক্তি খুব বেশি নয়, কিন্তু অনুভূতি অনেকবেশি। তবে আপাতত আফটারশকের কোনো শঙ্কা নেই। 

তিনি আরও জানান, মাঝারি মাত্রার ভূমিকম্পে কিছু সময় আফটারশকের শঙ্কা থাকে, তবে সব সময় তা তীব্র হয় না।