News update
  • PM Urges People of All Faiths to Build Desired Bangladesh     |     
  • Bangladesh Moves to Tap Vast Potential of Blue Economy     |     
  • Five-Day Holiday Rush: Crowds Swamp Dhaka Bus Terminals     |     
  • Dhaka Ranks Seventh Among 126 Cities on Tuesday     |     
  • BD Consulate in Toronto tops global ranking for Diplomatic Service     |     

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-10-20, 6:54pm

img_20261020_185226-8740da95b71fffc753cd47f7e2baac9c1792500868.jpg




ফিফা র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগের অবস্থান থেকে এক ধাপ এগিয়ে ১০৭ থেকে ১০৬ নম্বরে উঠে এসেছেন ঋতুপর্ণা চাকমারা।

মঙ্গলবার (২০ অক্টোবর) ফিফার প্রকাশিত নারী ফুটবলের সর্বশেষ র‌্যাঙ্কিং-এ তথ্যটি উঠে আসে.

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দল টানা দুই ম্যাচে ১৬ গোল হজম করে। উত্তর কোরিয়ার কাছে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ ব্যবধানে হারের পর র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার শঙ্কাও ছিল।

উত্তর কোরিয়ার বিপক্ষে হারে বাংলাদেশের পয়েন্ট কমে ০.০৬ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ০.২৮। কেননা, র‍্যাঙ্কিংয়ে দুই দলের সঙ্গে বাংলাদেশের ব্যবধান প্রায় ১০০ ধাপ।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এই ড্রয়ে বাংলাদেশের র‍্যাঙ্কিং পয়েন্ট ৪ দশমিক ৬৪ বেড়েছে। ফলে বাংলাদেশের মোট পয়েন্ট দাঁড়ায় ১১৭৫ দশমিক ৩৫।

গত বছর এশিয়া কাপের বাছাইপর্বে মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। ওই জয়ে র‍্যাঙ্কিংয়ের সংশ্লিষ্ট উইন্ডোতে সবচেয়ে বেশি উন্নতি করে ফিফার শিরোনামেও জায়গা করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা।