News update
  • Clean energy transition needs land; can it help restore it too?     |     
  • Ruhul Kabir Rizvi Named BNP Acting Secretary General     |     
  • Over 770 US Service Members Killed or Injured in Iran War     |     
  • Mirza Fakhrul Elected Bangladesh’s 23rd President     |     
  • Fakhrul Dreams of a Happy, Prosperous Bangladesh     |     

ইতিহাস গড়ার পর এখন টাইগারদের লক্ষ্য সিরিজ জয়

ক্রিকেট 2026-08-19, 9:29pm

shoriful_0-837f43000f4dc61c66806e7dc8de513c1787153375.jpg




‘বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাবে’—ডারউইন টেস্ট শুরু হওয়ার আগে এমন বিশ্বাস খুব কম মানুষেরই ছিল। সেসব বদলে গেছে। বাংলাদেশ সেই অবিশ্বাসকেই বাস্তবতায় রূপ দিয়েছে। ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে নাজমুল হোসেন শান্তর দল। দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের লক্ষ্য এখন সিরিজ জয়ের দিকে।

অস্ট্রেলিয়ায় অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। সেখানেই তিনি জানান, টাইগারদের লক্ষ্য এখন সিরিজ জয়ের দিকে। সিরিজ জয়ের সম্ভাবনা নিয়ে শরিফুল বলেন, “অবশ্যই! কোন দলই বা সিরিজ জিততে চায় না? আমরাও চ্যাম্পিয়নের মতো এই সিরিজ জিততে চাই। ইনশাআল্লাহ, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।”

চোট থেকে ফিরে প্রথম টেস্টের একাদশে ছিলেন না শরিফুল। তার জায়গায় খেলেছিলেন ইবাদত হোসেন। তিনিও খারাপ করেননি ডারউইনে। ফলে শরিফুলের একাদশে জায়গা হবে কিনা, সেটি আছে সন্দিহান। তবে বাড়তি কোনো চাপ নিতে নারাজ শরিফুল। সুযোগ পেলে নিজের সেরাটা উজাড় করে দিতে চান তিনি। টাইগার পেসার বলেন, “সুযোগ পেলে অবশ্যই নিজের সেরাটা দেবো। আর একাদশে থাকা না থাকা তো ভাগ্যের ব্যাপার, ভাগ্যে থাকলে ইনশাআল্লাহ মাঠে নামব।”

বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেস বোলিং ইউনিট বাংলাদেশের। এই বীজটা বপন করে গিয়েছিলেন সাবেক টাইগার পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। এখনো পেসারদের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন বলে জানালেন শরিফুল। তিনি বলেন, “ডোনাল্ড স্যার দলের সবাইকে ব্যক্তিগতভাবে মেসেজ দিয়েছেন। আমাকেও লিখেছেন—‘শুভকামনা। তুমি চোট কাটিয়ে ফিরে এসেছ, আশা করি পরের ম্যাচে খেলবে। তোমার জন্য অনেক শুভকামনা’।”

আগামী শনিবার (২২ আগস্ট) গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।