News update
  • PM urges vigilance against creating confusion in potics     |     
  • Japanese sweet potato brings new hope to Brahmanbaria farmers     |     
  • Dhaka’s air turns moderate after rain Sunday morning      |     
  • Rajshahi rally wants reparation from India for river diversion     |     
  • Scientists find climate change is reducing oxygen in rivers     |     

কলাপাড়ায় শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে স্কুল সহ-সভাপতি গ্রেফতার

ক্যাম্পাস 2023-02-18, 10:00pm

vice-chairman-of-kalapara-govt-90a40f766b6efcea0a94377dfc88b8ce1676736044.jpg

Vice-Chairman of Kalapara govt. Primary School arrested.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে পক্ষিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে পক্ষিয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই শিক্ষিকা বাদী হয়ে বশির মৃধার নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া আসার সময় বশির মৃধা প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতো। এতে সে রাজি না হওয়ায় গত ৫ ফেব্রুয়ারী রাত নয়টায় বশির মৃধা ওই শিক্ষিকার বাড়িতে গিয়ে তাকে যৌন হয়রানি করে। পরে বশির মৃধার ভয়ে ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। 

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানায়, আসামিকে মামলায় গ্রেফতার দেখিয়ে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। - গোফরান পলাশ