News update
  • Urgent Realignment of Finance with Nature Goals Urged     |     
  • 79 dengue deaths reported in first 17 days of September     |     
  • Dhaka ranks 4th in global air quality index Friday     |     
  • Guterres Warns of Global Crises as UN Tenure Nears End      |     
  • Enforced Disappearances, Extrajudicial Killings ‘Almost Nil’: Minister      |     

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, জবাব দিলেন মোদি

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2026-09-18, 11:04am

img_20260918_110155-ec2af38b2711e0295f827b22222c681c1789707864.jpg




ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার উৎসর্গীকৃত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক-এই কামনা করি।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদির ছবি সংবলিত কার্ড প্রকাশ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বার্তা তুলে ধরা হয়।

এই পোস্ট দেওয়ার আধা ঘণ্টার মাথায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। এক্সে তারেক রহমানের পোস্ট শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’

উল্লেখ্য, নরেন্দ্র মোদি ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন। তরুণ বয়স থেকে রাজনীতিতে সক্রিয় থাকা মোদি ২০০১ সালের অক্টোবরে প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এরপর থেকে তার রাজনৈতিক ক্যারিয়ারের সাফল্য শুরু হয়। দীর্ঘ ১৩ বছর দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনার পর ২০১৪ সালে তিনি বিপুল জনসমর্থন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বর্তমানে তিনি টানা তৃতীয় মেয়াদে দেশটির সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন।