News update
  • China Mulls Bid to Host 2028 UN Climate Talks     |     
  • Ebola outbreak spreading exponentially, UN responders warn     |     
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     

বাংলাদেশের একাধিক ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2026-08-22, 10:58am

bhaart-fe3c66421e9a3e6d4ea686cecc8e11c91787374696.jpg




বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ও ব্রিকস সম্মেলনে উপস্থিতি, মক্কা চুক্তিতে যোগদান এবং গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার (২১ আগস্ট) দিল্লিতে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব প্রশ্নের সম্মুখীন হন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর এবং ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানান, এ মুহূর্তে তার কাছে নতুন করে বলার মতো কোনো তথ্য নেই। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর (সফরের) বিষয়ে প্রশ্নের জবাবে আমার এই মুহূর্তে কিছু বলার নেই। এসংক্রান্ত কোনও হালনাগাদ তথ্য থাকলে আমি আপনাদের তা জানিয়ে দেব।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক জোটে বাংলাদেশ যোগ দিতে পারে- এমন গুঞ্জন নিয়ে এক সাংবাদিক ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, আমরা মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তবে এই মুহূর্তে বিষয়টি নিয়ে আমার আর কিছু বলার নেই।

এছাড়া গঙ্গা পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে করা অপর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তির মেয়াদ ৩০ বছর। ভারত-বাংলাদেশের নদী-সম্পর্কিত সব বিষয় যৌথ নদী কমিশনের আওতায় আলোচনা হয়। গঙ্গা পানি চুক্তির আওতায় যৌথ কমিটির বৈঠকও কারিগরি পর্যায়ে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।