News update
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     
  • Alarming trans-fat levels in food despite regulations: BFSA      |     
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     

অ্যান্টিবায়োটিক রেজিস্টার না রাখায় ৪ ঔষধ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা অর্থ দন্ড

ওষুধ 2026-04-20, 6:12pm

4-pharmacists-fined-taka-55-thousand-for-not-maintaining-antibiotic-registers-8eb893af6c8fab0f0fe839b944951dda1776687143.jpg

4 Pharmacists fined Taka 55 thousand for not maintaining Antibiotic registers



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ ঔষধ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন  সাদেক'র নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করে। এসময় ড্রাগ সুপার, পটুয়াখালী উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন

দন্ডাদেশ প্রাপ্ত  ফার্মেসি  গুলো হলো- প্রগতি মেডিকেল হল, ন্যাশনাল ফার্মেসি, স্থানীয় ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি ইব্রাহিম খলিলের মালিকানাধীন ফার্মেসি ও মেহেরুন মেডিকেল হল। এ ৪টি ফার্মেসিতে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(ঘ) ও তফসিলের সারণির ক্রমিক ২২ অনুসারে অ্যান্টিবায়োটিক রেজিস্টার মেইনটেইন না করার কারণে মোট ৫৫,০০০/- টাকা জরিমানা করা হয়। 

এসময় মেয়াদউত্তীর্ণ ঔষধ, ভেটেরিনারি ঔষধ, নির্ধারিত তাপমাত্রা নিয়ন্ত্রণ, ইপক্সি ঘেরা রুমে ঔষধ সংরক্ষণ, proper invoice যাচাই, DAR/MA নং ব্যতীত ঔষধ বিক্রিসংক্রান্ত সচেতনতামূলক ক্যাম্পেইনও পরিচালনা করা হয়। 

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন  সাদেক বলেন, ঔষধ ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। - গোফরান পলাশ