News update
  • Cyclone Arnab Hits India, Four Bangladesh Ports on Alert     |     
  • Greenhouse Gas Levels Reach Record High in 2025: WMO     |     
  • Dengue deaths hit 400 as 11 more die in 24 hours     |     
  • Bangladesh’s Dengue Death Toll Hits 400 After 11 More Deaths     |     
  • Support to coastal security, early completion of MRT lines, Airport Terminal III, business promotion assured     |     

উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2026-10-28, 8:48am

cyclone-d46df44cfc456d22737f04166bb7ff011793155716.jpg




ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। অন্ধ্র প্রদেশ ও ইয়ানাম উপকূলের কাছাকাছি এলাকায় ঘূর্ণিঝড়টি মূল ভূখণ্ডে আঘাত হানাতে (ল্যান্ডফল) শুরু হয়েছে। এর প্রভাবে অন্ধ্র প্রদেশ ও ওড়িশাসহ সংলগ্ন উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি এবং তীব্র ঝড়ো হাওয়া।

আজ বুধবার (২৮ অক্টোবর) ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তর জানায়, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’র কেন্দ্রের চারপাশে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। দমকা বা ঝড়ো হাওয়ার আকারে তা ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় এলাকায় এর মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে। বিশাখাপত্তনম, কাকিনাড়া, কলিঙ্গপত্তনমসহ বিভিন্ন এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণ রেকর্ড করা হয়েছে। বিশাখাপত্তনমে ২৪ ঘণ্টায় ২১৬ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। ঝড়ের প্রভাবে উপকূলের অনেক স্থানে গাছপালা উপড়ে গেছে। নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ঝড় মোকাবিলায় অন্ধ্র প্রদেশ সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু পরিস্থিতি সার্বক্ষণিক মনিটর করছেন। উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ২ হাজার ২০০-র বেশি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ ও এসডিআরএফ) পাশাপাশি নৌবাহিনী ও কোস্ট গার্ডকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন অঞ্চলের বিমান চলাচল এবং ট্রেন চলাচলের ওপর বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।