News update
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     

গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা

Power 2026-04-05, 12:27am

power-and-energy-minister-iqbal-mahmud-hasan-2cf45d06fd341b8d0e27ae9d588b273e1775327257.png

Power and Energy Minister Iqbal Mahmud Hasan



ঢাকা,  ৪ এপ্রিল: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে ব্যবসায়ীদের সহযোগিতায় সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতিতে গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আজ বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত মতবিনিময় সভায় সারা দেশ থেকে আগত ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিবৃন্দের কাছে মন্ত্রী এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, আপাতত তিন মাসের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে; তবে কোরবানি ঈদের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনাক্রমে এই সময় সমন্বয় করা যেতে পারে। ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের সিদ্ধান্তসমূহ মেনে চলার আশ্বাস দেন। পাশাপাশি তারা সরকারের কাছে কিছু সুপারিশ ও দাবি পেশ করেন। মন্ত্রী ব্যবসায়ীদের সাময়িক সময়ের জন্য সরকারকে সহযোগিতার অনুরোধ করেন এবং তাদের দাবিসমূহ নিয়ে আলোচনার কথা বলেন। 

মন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সরকারি প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে; গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সকলকে এগিয়ে আসতে হবে। 

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। - তথ্যবিবরণী  নম্বর: ৩১৭০