News update
  • Bangladesh stocks end week higher on upbeat mood     |     
  • BDR name will be restored, army won't be used for politics: Tarique     |     
  • Hili land port highway upgrade delayed again, cost Tk 588cr up     |     
  • Tarique vows quick execution of Teesta Master Plan if elected     |     
  • How Undecided voters May Decide the Election     |     

নমরুদের মত জালেম-দুর্নীতিবাজদেরও মসনদ টেকবেনা - মুফতি রেজাউল করিম

Politics 2026-02-08, 11:21pm

pir-shahed-of-charmonai-mufti-rezaul-karim-addressing-a-public-meeting-in-support-of-iab-candidate-prof-6d4149fd3219f6dd013e18800f6565911770571279.jpg

Pir Shahed of Charmonai Mufti Rezaul Karim addressing a public meeting in support of IAB candidate Prof. Mostafizur Rahman on Saturday.



পটুয়াখালী: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, আমি কারো বিরুদ্ধে না বলি, তবে এতটুকু বলবো আপনাদের চেহারা আয়নার সামনে দেখেন। আপনারা ভয় দেখান। ফেরাউনের মসনদ টেকে নাই, নমরুদের মসনদ টেকে নাই, সাদ্দাতের মসনদ টেকে নাই,  জালেমদের-দুর্নীতিবাজদেরও মসনদ টেকবেনা। ইনশাল্লাহ হাত পাখার জয় হবে। 

শনিবার রাত আটটায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে পটুয়াখালী-৪ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন।

তিঁনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান এই দেশকে ৫৪ বছরের যে রন্দ্রে রন্দ্রে দুর্নীতি, দূঃশাসন ও সন্ত্রাস, এক কথায় মায়ের কোল সন্তান হারা হওয়া এটা পরিবর্তনের জন্যই আমরা রাস্তায় নেমেছিলাম। আমরা মানুষকে আশ্বস্ত করেছিলাম এজন্যই এ কলাপাড়াতে আপনাদের মোস্তাফিজুর রহমানকে এই সমাজ পরিবর্তনের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলাম। ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে যদি মোস্তাফিজুর রহমান বিজয়ী হতে পারে, আমি দ্যার্থহীন কণ্ঠে বলছি, আপনাদের মুখে আল্লাহ হাসি ফুটাবেন।

পটুয়াখালী-৪ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুফতি হাবিবুর রহমান মিসবাহ, সহ-সভাপতি হোসেন ইবনে সরওয়ার সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সভায় যোগদান করেন। - গোফরান পলাশ