
Anti-narcotics drive in Kalapara - four jailed.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে আটক চারজনকে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩০ মিনিট থেকে উপজেলার লতাচাপলি ইউনিয়নের নয়াপাড়া আবাসনে এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।
দণ্ডপ্রাপ্তরা হল মো. সোহেল (৩৪), মো. ইউসুফ (২৯), রবিউল ইসলাম (২৩) ও মো. নাইম শাহাজী (২৪)।
অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী। এছাড়া স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে প্রশাসনকে সহায়তা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক বলেন,উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। তাই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। - গোফরান পলাশ