News update
  • Tarique Seeks Japanese Support for Energy, Tech and Infrastructure     |     
  • Japan eyes 1 trillion yen investment in Bangladesh over 5 years     |     
  • Dhaka Among World’s 11 Most Polluted Cities on Tuesday     |     
  • Tide Rising, Time Running Out For Coastal People, Wildlife      |     
  • Dhaka Turns To Solar As Fuel Crisis Turns Power Plants Idle      |     

সব বিভাগে ক্যানসার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক হাসপাতাল 2026-10-27, 7:10am

img_20261027_070928-6517e9a01c2516e392879a5324ea60801793063405.jpg




আগামী অর্থবছরের মধ্যেই দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের চেহারা আমূল বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি জানান, বর্তমানে আট বিভাগে আটটি বিশেষায়িত ক্যানসার হাসপাতাল নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে।

রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের রূপরেখা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে ১৫১ শয্যার আধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে। এ লক্ষ্যে ১৬ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এসব উপজেলা হাসপাতালে সেবার মান নিশ্চিত করতে প্রসূতি মায়েদের জন্য ২০টি, নবজাতকদের জন্য ২০টি এবং কিডনি জটিলতায় ভোগা রোগীদের জন্য ১০টি ডায়ালাইসিস শয্যা স্থায়ীভাবে বরাদ্দ রাখা হবে। পাশাপাশি ক্যানসার গবেষণার উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

দেশের ওষুধশিল্পের সম্ভাবনার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি মানসম্মত ওষুধ বিশ্ববাজারে সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে। অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাজারও বাংলাদেশের ওষুধে সয়লাব হয়ে যাবে।

বিগত সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, বিগত বছরগুলোতে দেশের স্বাস্থ্য খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস ও ভেঙে ফেলা হয়েছিল। সেখানে অনিয়ম, অব্যবস্থাপনা এবং দুর্নীতির পাহাড় গড়ে তোলা হয়েছিল।

সুস্থ জাতি গঠনের গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যবান ও কর্মক্ষম জাতি গড়ে তুলতে না পারলে দেশের অর্থনীতিকে কখনোই দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করানো সম্ভব নয়।