News update
  • Gaza unsafe for civilians as Israeli attacks hit homes, classrooms     |     
  • El Niño May Push 49 Million More Into Acute Hunger     |     
  • Acting President Urges Unity on National Interest     |     
  • Strong El Nino to dominate global climate in late 2026: WMO     |     
  • July Mass Uprising Day Today     |     

শাবনূরকে নিয়ে আবেগঘন পোস্ট পূর্ণিমার

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-06-08, 2:21pm

0897d69be7af981b340113761dd5c6c083c08219fd03ae77-efaf8a5912970974ff218714f27f67a01780906886.jpg




নব্বই দশকের দাপুটে দুই অভিনেত্রী শাবনূর ও পূর্ণিমা। শাবনূরের অভিষেক আগে হলেও দুজনই দর্শকের কাছে অধিক জনপ্রিয়। এছাড়া ব্যক্তিগত সম্পর্কের জায়গাও তারা নিজেদের আন্তরিকতা প্রকাশ করেছেন বারবার। এবার দেখা গেল পূর্ণিমা তার ফেসবুকে শাবনূরকে নিয়ে ভালোবাসায় ভরা আবেগঘন পোস্ট শেয়ার করেছেন।

সম্প্রতি শাবনূরের সঙ্গে কাটানো পুরোনো কিছু মুহূর্তের একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন চিত্রনায়িকা পূর্ণিমা। সেই ভিডিও ঘিরেই ভক্তদের মধ্যে তৈরি হয় নস্টালজিয়া ও আবেগঘন পরিবেশ।

ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লেখেন, কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র ‘শাবনূর’ আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।

তিনি আরও লিখেছেন, ২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।

বর্তমানে শাবনূর বড় পর্দায় নিয়মিত না থাকলেও তাকে নিয়ে সহকর্মী ও ভক্তদের ভালোবাসা এখনো স্পষ্ট। পূর্ণিমার পোস্টেও সেই অনুপস্থিতির অনুভব উঠে এসেছে। তিনি শাবনূরের সুস্থতা কামনা করে লেখেন, “আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।”

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে শাবনূর ও পূর্ণিমা দুজনেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। ইন্ডাস্ট্রির শীর্ষ দুই অভিনেত্রীর মধ্যে সাধারণত যে পেশাদার দূরত্বের কথা শোনা যায়, তা বুড়ো আঙুল দেখিয়ে তাদের এই পারস্পরিক সম্মান ও ভালোবাসা এক অনন্য নজির সৃষ্টি করল।