News update
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     
  • Missed opportunities, institutional failures mark BD reforms     |     
  • Telcos Seek Priority Power, Fuel to Avert Outages     |     
  • IFRC, BDRCS 6-Month Lifesaving Response to Measles Cases     |     
  • First cruise ship crosses Strait of Hormuz since war began     |     

কখনোই ঠান্ডা পানি পান করতেন না আশা ভোঁসলে

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-04-13, 7:30am

ergrterwer-2c749964f4d1709ca5da332590ebd7f71776043832.jpg




ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি আশা ভোঁসলে। যিনি শুধু গানের জগতেই নন, বরং নিজের কণ্ঠের যত্ন নেয়ার কঠোর শৃঙ্খলার জন্যও ছিলেন অনন্য। আট দশকেরও বেশি সময় ধরে তিনি উপহার দিয়েছেন হাজারো কালজয়ী গান।

তবে এই সাফল্যের পেছনে ছিল তার কঠোর জীবনযাপন ও কণ্ঠের প্রতি অসাধারণ যত্ন ছিল। এক সাক্ষাৎকারে তার এক ভক্তের প্রশ্ন ছিল গলার যত্ন নেয়ার ক্ষেত্রে আশা ভোঁসলে কি করেন?

এমন প্রশ্নে জানিয়েছিলেন, নিজের গলা বা কণ্ঠ ভালো রাখতে তিনি কখনোই ঠান্ডা পানি পান করতেন না। গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানি ছাড়া অন্য কিছু তার নিয়মের বাইরে ছিল।

এছাড়াও কণ্ঠ ভালো রাখতে তিনি রোজ সকালে উঠে রেওয়াজ করেন বলেও জানিয়েছিলেন। শুধু তাই নয়, গান পরিবেশনের আগে ও পরে তিনি কণ্ঠকে বিশ্রাম দিতেন।

বিশেষজ্ঞদের মতে, একজন শিল্পীর কণ্ঠই তার সবচেয়ে বড় সম্পদ। আর সেই সম্পদ রক্ষায় আশা ভোঁসলের এই কঠোর নিয়ম তাকে দীর্ঘ সময় ধরে সংগীত জগতে সক্রিয় থাকতে সাহায্য করেছে। তার এই জীবনধারা আজও নতুন প্রজন্মের শিল্পীদের জন্য এক বড় অনুপ্রেরণা।

ভারতীয় সংগীত ইতিহাসে তাই তিনি শুধু একজন গায়িকা নন, বরং কণ্ঠসাধনার এক উদাহরণ হয়ে থাকবেন।

উল্লেখ্য, রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্ক-এ সম্পন্ন হবে তার শেষকৃত্য।