News update
  • Govt Orders Shops, Markets to Close by 8pm     |     
  • US Deal to Supply 117 LNG Cargoes Over 12 Years     |     
  • Health impact of development plans should also be assessed: Shaikh Faridul      |     
  • Dhaka Records ‘Moderate’ Air Quality Wednesday Morning     |     
  • India Invites PM Tarique Rahman for Two Separate Visits     |     

হাম ও ‎হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2026-08-12, 4:30pm

ddhaakaa_shishu_haaspaataal_phaail_chbi-1-1673188b5b1c780e5507fe853c20503a1786530609.jpg




দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ২৫টি শিশু।

বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। সেইসঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৮৬টি শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৮৫টি শিশু মারা গেছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৮৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪১। এই সময়ে ৮৭৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৪৭টি শিশু।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ১২৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ২১ হাজার ১৩ রোগী, যাদের মধ্যে এক লাখ ১৬ হাজার ৮২৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।