News update
  • Rules on online export to global marketplaces eased     |     
  • PM reviews progress of measures to ease Dhaka traffic congestion     |     
  • Trump celebrates birthday with Iran deal, White House UFC fight     |     
  • Trump announces Iran deal, ends Hormuz blockade     |     
  • BAB welcomes reform-driven Budget FY2026–27; pledges full support     |     

ভূমিকম্পে দেশের মানুষের নিরাপত্তা কামনা করে মির্জা ফখরুলের সতর্ক বার্তা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-11-21, 1:38pm

rtwertwt-790f9ea61a76ba83cfdb5fc26a82941d1763710698.jpg




দেশের বিভিন্ন স্থানে অনুভূত হওয়া তীব্র ভূমিকম্পের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবাসীর প্রতি সতর্কতা ও সহমর্মিতার বার্তা দিয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আল্লাহর নিকট দেশের মানুষের নিরাপত্তা কামনা করেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেখেন, ‘প্রিয় দেশবাসী, কিছুক্ষণ আগেই একটি তীব্র ভূমিকম্প হয়েছে। আল্লাহর কাছে দোয়া করছি—আল্লাহ আমাদের হেফাজত করুক। আশা করছি আপনারা সাবধানে আছেন, ভালো আছেন। নিরাপদে থাকুন, ভূমিকম্পের সময় সতর্কতার সঙ্গে নিরাপদ আশ্রয়ে যান।’

নিরাপদে থাকার বিস্তারিত নির্দেশনা

ভূমিকম্পের মুহূর্তে জনসাধারণ কীভাবে নিরাপদে থাকতে পারেন, সে বিষয়েও তিনি বিস্তারিত নির্দেশনা প্রদান করেন—

১) ঘরের ভিতরে থাকলে : ঝুঁকে পড়ুন (Drop), ঢেকে রাখুন (Cover), ধরে থাকুন (Hold On)। একটি মজবুত টেবিল/ডেস্কের নিচে আশ্রয় নিন। জানালা, কাঁচ, দরজা, ভারী আলমারি, ফ্রিজ—এসব থেকে দূরে থাকুন। লিফট ব্যবহার করবেন না। গ্যাস ও আগুন থেকে দূরে থাকুন।

২) ঘরের বাইরে থাকলে : বিল্ডিং, গাছ, বিদ্যুতের তার, সাইনবোর্ড থেকে দূরে যান। খোলা জায়গায় দাঁড়িয়ে মাথা নিচু করে রাখুন।

৩) গাড়িতে থাকলে : গাড়ি থামিয়ে রাস্তার পাশে দাঁড়ান, কিন্তু ব্রিজ, ওভারপাস, বিল্ডিং বা গাছের নিচে নয়। গাড়ির ভিতরেই থাকুন যতক্ষণ না কম্পন থামে।

কম্পন থামার পর কী করবেন গ্যাস লাইন, ইলেকট্রিক লাইন, পানির লাইন চেক করুন। নিরাপদ পথ দিয়ে ভবন থেকে বের হন, যদি স্ট্রাকচার ড্যামেজ মনে হয়। লিফট এড়িয়ে সিঁড়ি ব্যবহার করুন। পরিবারের সবাইকে জড়ো করুন এবং আঘাত আছে কি না দেখুন। আফটারশকের জন্য প্রস্তুত থাকুন।