News update
  • Food grain stocks in country exceed 20.6 lakh tons     |     
  • Dhaka, Beijing Likely to Sign 15–17 Agreements     |     
  • Govt Aims for Efficient Spending, More Revenue     |     
  • PM Stresses Education, Health for Nation-Building     |     
  • Australia hold off Bangladesh fightback to seal T20I series     |     

খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান

গ্রীণওয়াচ ডেস্ক মিলিটারি 2025-01-03, 8:23am

img_20250103_082307-a13eacf4f8c7af0ee0f8a2b2f2052e421735871006.jpg




বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সেনাপ্রধান খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান। তিনি প্রায় ৪০ মিনিটের মতো সেখানে ছিলেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ওনার সহধর্মিণী ছিলেন। তারা প্রায় ৪০ মিনিট ফিরোজায় ছিলেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর স্বাগতম জানিয়েছেন সেনাপ্রধানকে। বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন সেনাপ্রধান। আরটিভি।